সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

মতলব উত্তরের মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আমিনুল হাসান ফেরদাউস

মতলব উত্তরের মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আমিনুল হাসান ফেরদাউস

 

মোঃ মাহফুজ আলম স্টাফ রিপোর্টার

 

<br />চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২ নম্বর ফরাজীকান্দি ইউনিয়নের ৯৫ নম্বর মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মাজার-দরগাহ সুরক্ষা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আমিনুল হাসান ফেরদাউস।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

 

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুল হাসান ফেরদাউস বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তোলাই আমার একমাত্র লক্ষ্য।”

 

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন।

 

নবনির্বাচিত সভাপতি দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মোঃ মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার