সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

বগুড়ায় শজিমেক হাসপাতালে ৪ আনসার সদস্য ছুরিকাহত, আটক ৪

বগুড়ায় শজিমেক হাসপাতালে ৪ আনসার সদস্য ছুরিকাহত, আটক ৪

 

 

সুজাদুল ইসলাম ফারাস,

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ট্রলি বহনকারীর মধ্যে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত চার আনসার সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, আনসার সদস্য শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ।

পরে হামলায় জড়িত কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে এ সময় রোগীর সঙ্গে থাকা ও হামলায় অভিযুক্ত চারজনকে পুলিশ ও আনসার সদস্যরা আটক করেন।

 

 

‎আটক চারজন হলেন, বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। আটক চারজন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

 

আনসার কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে বগুড়া নগরীর বৌ-বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বে থাকা ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে রোগীর বন্ধুদের তর্কবিতর্ক শুরু হয়।

 

একপর্যায়ে ৬ থেকে ৭ জন মিলে নাহিদকে মারধর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে রোগীর বন্ধুরা তাদের ওপর হামলা চালান। এ সময় চার আনসার সদস্যকে ছুরিকাঘাত হয় বলে দাবি তাদের।

 

পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তবে হামলায় জড়িত আরও কয়েকজন পালিয়ে যান।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন জানান, হট্টগোল ঠেকাতে যাওয়ায় চার আনসার সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। তারা আশংকামুক্ত আছেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে৷

 

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, হামলা চাকু দিয়ে হয়েছে কি না নিশ্চিত হওয়া যায়নি। তবে আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং তারা আহত। ইতিমধ্যে ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।