সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি

স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮

খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমগীরের মৃত্যু হয়। তিনি খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের নুরুল হক মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রানীচাপুর গ্রামে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় উত্তেজনা ও সংঘর্ষ হয়। এর জের ধরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের মুখোমুখি হয়। পরে থেমে থেমে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৮ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত শাহ আলমগীরসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্বজন সানোয়ার ফকির জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শাহ আলমগীরের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

দুই পক্ষের নেতৃত্বে রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতৃত্বে থাকা ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, নিহত শাহ আলমগীর লিগেল মিয়া ও জালাল মিয়ার পক্ষের সমর্থক ছিলেন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন আব্দুর রহমানের অনুসারীরা।

খালিয়াজুরী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের ভাষ্য, লিগেল মিয়া চাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাঁর বাবা মো. জালাল মিয়া উপজেলা কৃষক দলের সদস্য।

অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, আব্দুর রহমান চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তবে উপজেলা বিএনপির বর্তমান কমিটিতে তাঁর পদ নিয়ে ভিন্ন তথ্য রয়েছে। তাঁর স্বজনদের দাবি, তিনি উপজেলা বিএনপির সহসভাপতি। আবার একটি তালিকায় তাঁর নামের পাশে ‘সম্মানিত সদস্য’ উল্লেখ রয়েছে।

সংঘর্ষের পর দুই পক্ষই পরস্পরের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তবে স্থানীয় পর্যায়ে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষ বলে পুলিশ জানিয়েছে।

দুটি মামলা, তদন্তে পুলিশ

সংঘর্ষ ও প্রাণহানির পর রানীচাপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে এবং বৃহস্পতিবার রাতে দুটি মামলা নথিভুক্ত হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।