সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

*গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার*

*গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার*

 

সাইফুল ইসলাম

গোপালগঞ্জ প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ,২০২৬

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪)নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

আজ শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

 

মিরাজুল ইসলাম খলিফা শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে ও দুই সন্তানের জনক।

 

মিরাজুল ইসলামের বোন নুপুর বেগম জানিয়েছেন,তার ভাই মিরাজুল ইসলাম খলিফা একজন মাদকাসক্ত যুবক। মাদকের টাকা না দিলে সে পরিবারের লোকজনদেরকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করতো।গতকাল শুক্রবার দুপুরে তার মার কাছ থেকে ২শত টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর সে বাড়িতে ফিরে আসেনি। আজ সকালে এলাকাবাসী বাড়ির পাশের পুকুরে মিরাজুলের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য নিয়ে যায়।

 

তিনি আরো বলেন,এই মাদক সেবনের কারণে প্রায় এক বছর আগে স্ত্রীর সাথে মিরাজুলের ছাড়াছাড়ি হয়ে যায়।মিরাজুলের দুটি সন্তান রয়েছে।সন্তানরা বর্তমানে তার মায়ের কাছে থাকে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এছাড়াও এলাকা ও পরিবারের মানুষদের সাথে কথা বলে মিরাজুল ইসলামের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।