সর্বশেষ
[ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ]

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে 

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

 

সাইফুল ইসলাম

গোপালগঞ্জ প্রতিনিধি

 

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ‘কিউআর’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ব্যাংকপাড়ার চাঁদমারীতে এ বুথের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকের গোপালগঞ্জ শাখা।

 

এ উপলক্ষ্যে ব্যাংকপাড়ার মোহাম্মদপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। চাঁদমারীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আ্যড. কাজী জিন্নাত আলী এবং ব্যাংকের ফরিদপুর শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম ।

 

ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিএসএ সুমাইয়া জাহান।

 

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথের শুভ সূচনা করেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী সিহাবুল ইসলাম বলেন, ‘একদেশ এক কিউআর, লেনদেন হবে বাংলা কিউঅর। লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

 

‘ এ ধারাবাহিকতাকে বুকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সারা পৃথিবী যেখানে ক্যাশলেস প্রোগ্রামে উদ্বুদ্ধ হচ্ছে, সেখানে বাংলাদেশ অনেক পরে এসেছে। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষের দোড়গোড়ায় এ সেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি । হাট-বাজার , পাড়া মহল্লাসহ সব প্রান্তে আমরা ক্যাশলেস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ক্যাশলেস প্রোগ্রাম বুকে ধারণ করতে পারে।তাদের লেনদেন সফল করতে পারে, এটিই আমাদের উদ্দেশ্য ।