সর্বশেষ
[ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ]

নেছারাবাদে উপজেলায় নির্বাচনের হাওয়া: ৬ নং দৈহারীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল পলাশ*

নেছারাবাদে উপজেলায় নির্বাচনের হাওয়া: ৬ নং দৈহারীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল পলাশ*

 

 

স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম হাওলাদার

 

পিরোজপুর জেলা নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া। গ্রামে-গঞ্জে, চায়ের দোকানে এখন একটাই আলোচনা – আগামীতে চেয়ার ম্যানি পদপ্রার্থী মোঃ সাইদুল পলাশ

 

এবারের নির্বাচনে ৬ নং দৈহারী ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সকলের পরিচিত মুখ *মোঃ সাইফুল ইসলাম পলাশ।*

 

*প্রিয় ৬নং দৈহারী ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম।*

 

আমি মোঃ সাইফুল ইসলাম পলাশ, আসন্ন ৬নং দৈহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

 

আমি সমাজবিজ্ঞানে এম.এস.এস ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। আমি পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং পিরোজপুর ল’ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।

 

আমি বিশ্বাস করি, একজন চেয়ারম্যানের দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং ইউনিয়নের মানুষের পাশে থাকা, তাদের কথা শোনা এবং এলাকার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখা।

 

*আমার অঙ্গীকার:*

 

নির্বাচিত হলে ৬নং দৈহারী ইউনিয়নের রাস্তা-ঘাট, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পানি নিষ্কাশন ও নাগরিক সুবিধার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

 

পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে সচেতনতা তৈরি করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই।

 

দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দিয়ে একটি উন্নত ও জনবান্ধব দৈহারী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।

 

আমি আপনাদের পাশে থেকে ৬নং দৈহারী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।

 

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।