সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ*

*অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ*

 

*স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার*

 

জামালপুর পৌরসভার দয়াময়ী মোড় সংলগ্ন এলাকায় অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির তথ্য সংগ্রহ করতে গিয়ে এক নাগরিক সাংবাদিককে হেনস্তা, হুমকি, মারধর ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।

 

ভুক্তভোগী সাংবাদিক *এস এম সায়েম হোসেনের* অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে দয়াময়ী মোড় সংলগ্ন যৌনপল্লীর ঠিক সম্মুখে অবস্থিত *লোহানী মেডিকেলে* অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান তিনি। এ সময় দোকানের স্বত্বাধিকারী রাসেল লোহানী তথ্য সংগ্রহে বাধা দেন এবং এক পর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেন।

 

অভিযোগে আরও বলা হয়, মোবাইল উদ্ধারের সময় তাকে মারধর করে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে অবৈধ ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপস্থিতিতে তাকে হুমকি ও হেনস্তা করা হয়। ঘটনার পর থেকে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন।

 

এ ঘটনায় তিনি আইনগত প্রতিকার চেয়ে জামালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। *জিডি নং- ১২০৪, তারিখ- ১৮ সেপ্টেম্বর ২০২৬।*

 

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ওষুধ বিক্রির আড়ালে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি হয়ে আসছে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও ঘটনার পর তা সরিয়ে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

 

তিনি দাবি জানান, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে ১৩ সেপ্টেম্বর রাত ১০টার সময়কে কেন্দ্র করে লোহানী মেডিকেলসহ আশপাশের প্রতিষ্ঠানগুলোর সিসিটিভি ফুটেজ দ্রুত সংরক্ষণ ও পরীক্ষা করা প্রয়োজন। সময় অতিবাহিত হলে পুরোনো ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যেতে পারে।

 

*প্রশ্ন উঠেছে, পুলিশ প্রশাসন কেন নড়েচড়ে বসছে না?* ঘাতক দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশের নাকের ডগায়। তবে প্রশাসনের তাৎক্ষণিক কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।

 

একজন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে এভাবে হেনস্তার শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। সাংবাদিকের উপর হামলাকারীকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছেন সংবাদকর্মীরা। অন্যথায় সকল সাংবাদিক সমাজ ফুঁসে উঠবে।

 

আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

 

*ভাই, পোস্টটি সকলে শেয়ার করে দিন। আপনাদের একটা শেয়ারের কারণে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি।*

 

 

*তথ্য পাঠিয়েছেন:*

*এস এম সায়েম হোসেন*

*দৈনিক অভয়নগরের ক্রাইম রিপোর্টার, জনতা দেশ কণ্ঠ জামালপুর প্রতিনিধি*

আরও খবর

দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা*

অশ্লীল ভিডিওতে সয়লাব ফেসবুক, সমাজ ধ্বংসের মুখে – প্রশাসন নীরব কেন 

ঘর থেকে খুঁজে খুঁজে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার! স্ত্রী পুলিশের পা ধরেও স্বামীকে ছাড়াতে পারল না — ভাইরাল ছবিতে তোলপাড়, প্রশ্ন আইনের শাসন নিয়ে*

আমার ভাই মরল কেন? গাজীপুরে শ্রমিক আন্দোলনে তৌফিক হোসেনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে শ্রমিক সমাজ, প্রশ্ন – এই মৃত্যুর দায় কে নেবে?

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ লোহার পোলে চরম দুর্ভোগ, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা*

এডভোকেট মাসুম খান রাজেশের মুক্তির দাবিতে মোহাম্মদপুরে মানববন্ধন

আরও খবর: বরিশাল

দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা*

অশ্লীল ভিডিওতে সয়লাব ফেসবুক, সমাজ ধ্বংসের মুখে – প্রশাসন নীরব কেন 

ঘর থেকে খুঁজে খুঁজে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার! স্ত্রী পুলিশের পা ধরেও স্বামীকে ছাড়াতে পারল না — ভাইরাল ছবিতে তোলপাড়, প্রশ্ন আইনের শাসন নিয়ে*

আমার ভাই মরল কেন? গাজীপুরে শ্রমিক আন্দোলনে তৌফিক হোসেনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে শ্রমিক সমাজ, প্রশ্ন – এই মৃত্যুর দায় কে নেবে?

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ লোহার পোলে চরম দুর্ভোগ, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা*

এডভোকেট মাসুম খান রাজেশের মুক্তির দাবিতে মোহাম্মদপুরে মানববন্ধন