সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

মতলব উত্তরে যুবদলের বিক্ষোভ মিছিল

মতলব উত্তরে যুবদলের বিক্ষোভ মিছিল

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদল।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর বাজারে আয়োজিত মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে থানা রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এবং ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী।

 

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা আলম সরকার, নুরনবী মোল্লা, শিপন কাজী, ছাত্রদল নেতা পিনু, ইমন মোল্লাসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

 

সভায় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বক্তব্য দেন। তারা দাবি করেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকার কথাও জানান তারা।

 

বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।