সর্বশেষ
[ প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা ] [ নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ] [ আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী ] [ মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি ] [ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ]

পুরাতন মুকসুদপুর বাজারে ৮টি ঘুঘু পাখি শিকারের অভিযোগ মোঃ বাদল শেখ 

পুরাতন মুকসুদপুর বাজারে ৮টি ঘুঘু পাখি শিকারের অভিযোগ মোঃ বাদল শেখ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর বাজারে ২৩/০৯/২৬ তাং মোঃ মোজাম্মেল (মোজাম) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন প্রজাতির পাখি শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন সময়ে পাখি শিকার করে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ পুরাতন মুকসুদপুর বাজার এলাকায় পাখি শিকারের সময় মোঃ মোজাম্মেল মোজাম) কে হাতে-নাতে আটক করা হয়। তার পিতার নাম ও বিস্তারিত পরিচয় স্থানীয়দের কাছ থেকে জানা গেছে; তিনি ফরিদপুর সালথা থানার দফা এলাকার বাসিন্দা বলে জানা যায়। বর্তমানে তিনি কুলকোনা এলাকার ফেলু শেখের ভাড়াটিয়া হিসেবেও বসবাস করছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কুলকোনা এলাকার বাসিন্দা মোঃ কামারুজ্জামান (রাজা মিয়া), মৃত মোঃ চুন্নু মিয়াসহ স্থানীয় কয়েকজন তাকে শিকার করা পাখিগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। তবে অভিযোগ রয়েছে, অনুরোধের পরও তিনি ৮টি ঘুঘু পাখি ছেড়ে দেননি।

পরবর্তীতে স্থানীয় চায়ের দোকানদার শামছুল হক (সামচু মিনা) তার দোকানে পাখিগুলো নিয়ে রাখেন বলে জানা গেছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনার ভিডিওসহ প্রমাণ সংরক্ষিত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে পাখি শিকারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।