সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

তথ্য গোপন করে শিক্ষকতা: সেনা আদালতের সাজার পরও সরকারি স্কুলে ৯ বছর!

তথ্য গোপন করে শিক্ষকতা: সেনা আদালতের সাজার পরও সরকারি স্কুলে ৯ বছর!

 

 

​সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা অবস্থায় অপরাধের দায়ে সামরিক আদালতের বিচারে চাকরিচ্যুত হয়েছিলেন। কিন্তু সেই সত্য গোপন করে ভূয়া নথির আশ্রয়ে বাগিয়ে নিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ। তাও এক-দুই বছর নয়, বিগত প্রায় নয় বছর ধরে শিক্ষকতার মতো সম্মানজনক পেশায় বহাল তবিয়তে রয়েছেন তিনি।

​চাঞ্চল্যকর এই জালিয়াতির ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার ঐতিহ্যবাহী ‘জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ে’। অভিযুক্ত শিক্ষক মো. ওমর শরীফ খান বর্তমানে বিদ্যালয়টিতে সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

​অনুসন্ধান ও বিভিন্ন সরকারি নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ১৯৯৪ সালের ২৯ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন ওমর শরীফ খান (আইডি: ৪০২০২৯৩)। পার্বত্য এলাকায় কর্মরত থাকাকালে সেনা নীতিমালা ভঙ্গ করে অবৈধভাবে কাঠ ও ফার্নিচার নিজ বাড়িতে পাচারের মারাত্মক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হওয়ায় ২০০৯ সালের ১৮ জানুয়ারি সংক্ষিপ্ত সামরিক আদালতের (সারি সামরিক আদালত) সাজার মাধ্যমে তাঁকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।

​তবে সামরিক বাহিনীর সেই চরম শাস্তির তথ্য সম্পূর্ণ গোপন করে ২০১৪ সালের নভেম্বর মাসে তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। চাকরিতে প্রবেশের সময় তিনি দাবি করেছিলেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে সেনাবাহিনী থেকে ‘স্বেচ্ছায় ইস্তফা’ দিয়েছেন। জমা দিয়েছিলেন একটি সাদা কাগজে লেখা তথাকথিত অব্যাহতিপত্র।

​শিক্ষকের এই জালিয়াতির থলের বিড়াল বেরিয়ে পড়ে ২০২৩ সালে। পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) চারিত্রিক সনাক্তকরণ ও ভেরিফিকেশন প্রতিবেদনে (স্মারক নম্বর: ২৪৪৫/২৩) স্পষ্ট উল্লেখ করা হয় যে, ওমর শরীফ স্বেচ্ছায় অবসরে যাননি, বরং সামরিক আদালতের মাধ্যমে বরখাস্ত হয়েছিলেন। জালিয়াতি অধিকতর নিশ্চিত হতে নেত্রকোনা ডিএসবি থেকে রাজশাহী সেনানিবাসে যোগাযোগ করা হলে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল রেকর্ডস’ থেকে পাঠানো ফিরতি চিঠিতেও তাঁকে সামরিক আদালতে চাকরিচ্যুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

​স্থানীয় বাসিন্দা ফজলুল হক ২০২৩ সালে এই জালিয়াতির বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও অদৃশ্য কারণে দীর্ঘ সময় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

​এমন গুরুতর অভিযোগের সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক ওমর শরীফ খান নিজেই। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম থেকে বিনা অনুমতিতে কাঠ নিয়ে আসার অপরাধে সামরিক আদালতের বিচারে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল এটা সত্য। তবে তথ্য গোপন না করে নিয়ম মেনেই চাকরিতে ঢুকেছি।”

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন এ বিষয়ে নিজের দায় এড়িয়ে জানান, শিক্ষক ওমর শরীফের নিয়োগের সময় তিনি দায়িত্বে ছিলেন না। তবে সম্প্রতি বিষয়টি জানার পর নিয়োগের নথিপত্র খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

​এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক নাসির উদ্দীন স্পষ্ট জানান, ফৌজদারি বা সামরিক আদালতে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সরকারি চাকরিতে যোগ দেওয়ার আইনগত সুযোগ নেই। তিনি বলেন, “নিয়োগটি কীভাবে সম্পন্ন হয়েছে এবং কোথায় জালিয়াতি হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

​একজন সাজাপ্রাপ্ত আসামির তথ্য গোপন করে দীর্ঘ ৯ বছর ধরে সরকারি স্কুলে শিক্ষকতা করার পেছনে তৎকালীন নিয়োগ বোর্ড ও সংশ্লিষ্টদের গাফিলতি ছিল কি না তা নিয়ে সচেতন মহলে তীব্র প্রশ্নের সৃষ্টি হয়েছে।