সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

নেত্রকোনা সীমান্তে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনা সীমান্তে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

 

 

​সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ৩১ বিজিবির অধীনস্থ লেংগুড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১১৭২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী এলাকায় চোরাকারবারিদের লক্ষ্য করে ধাওয়া দেয় বিজিবি। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

​জব্দকৃত মদ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

​সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।