সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রি কলেজে উৎসবমুখর নবীন বরণ

মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রি কলেজে উৎসবমুখর নবীন বরণ

 

মোঃ মাহফুজ আলম স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষক, অতিথি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ( অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বোরহান উদ্দিন বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল আমিন রহমান প্রধান, বিদ্যোৎসাহী সদস্য মো. আফজাল হোসেন, মো. সফিকুল ইসলাম, মো. লিয়াকত হোসেন এবং হিতৈষী সদস্য মো. আরিফ হোসেন।

 

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ অনুষ্ঠান।

 

ছবি ক্যাপশন:

মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিজিবি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।