সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উদ্যোক্তা প্রকৌশলী মেহেদী হাসান সোহেল

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উদ্যোক্তা প্রকৌশলী মেহেদী হাসান সোহেল

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছেন উদ্যোক্তা ও প্রকৌশলী মো. মেহেদী হাসান সোহেল। শিল্প-বাণিজ্য ও উদ্যোক্তা ক্যাটাগরিতে তাকে এ পদে মনোনয়ন দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়ন দেওয়া হয়।

মেহেদী হাসান সোহেল নেত্রকোনার একজন উদ্যোক্তা ও প্রকৌশলী। পেশাগত জীবনে তিনি ‘ইনসাইট এন্ড এক্সটেরিয়র’, ‘ইনসাইট স্কেচ লিমিটেড’ ও ‘নেক্সাস সিস্টেমস লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যবসা ও পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় রয়েছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামোর অন্যতম সিন্ডিকেটে শিল্প-বাণিজ্য ও উদ্যোক্তা ক্যাটাগরিতে তার মনোনয়ন স্থানীয় পর্যায়ে আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, উদ্যোক্তা ও পেশাজীবী হিসেবে তার অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক কার্যক্রমে ভূমিকা রাখবে।

নতুন দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় তিনি কার্যকর অবদান রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।