সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

দুর্গাপুরে ‘স্মার্ট’ নিরাপত্তা ৭০ ক্যামেরায় নজরদারির আওতায় গুরুত্বপূর্ণ এলাকা, উদ্বোধন সোমবার

দুর্গাপুরে ‘স্মার্ট’ নিরাপত্তা

৭০ ক্যামেরায় নজরদারির আওতায় গুরুত্বপূর্ণ এলাকা, উদ্বোধন সোমবার

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ

ও যানজট ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগের পথে এগোচ্ছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহর। শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলোকে অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট ব্যবস্থাপনায়ও প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও দিকনির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করবেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকারের সহযোগিতায় দুর্গাপুর পৌরসভা ও দুর্গাপুর বণিক সমিতির যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৭০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। জনসমাগম ও যানবাহন চলাচল বেশি এমন ১৫টি গুরুত্বপূর্ণ স্থানকে প্রাথমিকভাবে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হচ্ছে।

নজরদারির আওতায় থাকা স্থানগুলোর মধ্যে রয়েছে সুসং সরকারি কলেজ এলাকা, উপজেলা মোড়, প্রেসক্লাব মোড়, বড় বাজার, নদীরঘাট, তেরীবাজার, বাসস্ট্যান্ড ও থানা মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো।

প্রযুক্তিনির্ভর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকেরা। তাদের প্রত্যাশা, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালু হলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণেও এর সুফল পাওয়া যাবে।

দুর্গাপুর বণিক সমিতির সভাপতি রণজিৎ সেন বলেন, ‘ডেপুটি স্পিকার মহোদয় দুর্গাপুরকে আধুনিকায়নের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে যে দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শহরে মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে আমাদের বিশ্বাস।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে থানা পুলিশ সবসময় সচেষ্ট। অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় অপরাধীদের দ্রুত শনাক্ত করা এবং অপরাধ দমনে পুলিশের কাজ আরও সহজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুর্গাপুর পৌর প্রশাসক আহমেদ সাদাত বলেন, দুর্গাপুরকে নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। ডেপুটি স্পিকারের সহযোগিতায় শহরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৭৫টির মতো সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হলে দুর্গাপুর শুধু নিরাপদই হবে না, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমেও যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।’

সংশ্লিষ্টদের মতে, সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে দুর্গাপুর পৌরশহরে নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হচ্ছে। অপরাধ শনাক্তকরণ ও তদন্তে সহায়তার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোর চলাচল পর্যবেক্ষণেও এ ব্যবস্থা ভূমিকা রাখতে পারে।

দুর্গাপুরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিক নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভরতার নতুন একটি অধ্যায় যুক্ত হবে এমন প্রত্যাশা স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিকদের।