সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

কাশবনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য

কাশবনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য

 

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ের নান্দনিক কাশবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কাশবনের একাংশে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশবনে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ এবং ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তাকর্মীদের ভাষ্য, আগুন দেওয়ার সময় তারা ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই কাশবন। লেকের পাড়ে ফুটে থাকা কাশফুল দেখতে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শনার্থীও ক্যাম্পাসে আসেন। ফলে কাশবনে আগুনের ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়। তার দাবি, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে এসে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়।

নাবিল বলেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক মানুষ ক্যাম্পাসে আসেন। কাশবনে আগুন দেওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।