সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

 

*সাইফুল ইসলাম*

গোপালগঞ্জ প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬

 

গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে তার স্বজনরা মানববন্ধন করেছে।

 

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ওই যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই মানববন্ধন করা হয়।

 

আজ সোমবার(৫ অক্টোবর)সকাল ১১টায় উলপুর বাজার এলাকায় নিহতরে স্বজন ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।

 

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ইমাম মৃধার মরদেহ গত ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

তখন থেকেই স্বজনদের দাবী তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন ছিল বলেও তার স্বজনরা করেছেন।