সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

নেত্রকোনায় জমে উঠেছে দুর্গাপূজার আয়োজন: মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা জোরদার, উপকরণের দামে চিন্তায় কারিগরেরা

নেত্রকোনায় জমে উঠেছে দুর্গাপূজার আয়োজন: মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা জোরদার, উপকরণের দামে চিন্তায় কারিগরেরা

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা প্রতিনিধি :

 

 

 

 

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নেত্রকোনা জেলাজুড়ে এখন উৎসবের আমেজ। ঢাক-ঢোলের শব্দ আর কাঁসরের ঝংকার শোনার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তেরা। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। তবে কাঁচামালের দরবৃদ্ধিতে প্রতিমা তৈরির খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিল্পীরা। অন্যদিকে, উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সিসিটিভি ক্যামেরাসহ কয়েক স্তরের নিটোল নিরাপত্তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার নেত্রকোনার ১০টি উপজেলায় পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে মোট ৫৪৬টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আয়োজনকে ঘিরে জেলার মন্দিরগুলোতে এখন কারিগরদের যেন নিশ্বাস ফেলার জো নেই। খড়, বাঁশ, মাটি, সুতলি, তার ও লোহার কাঠামো ব্যবহার করে দেবী দুর্গার পূর্ণ অবয়ব ফুটিয়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা। কোনো কোনো মণ্ডপে চলছে মাটির নিখুঁত প্রলেপ দেওয়ার কাজ, আবার কোথাও চলছে দৃষ্টিনন্দন প্রবেশপথ ও প্যান্ডেল নির্মাণের কাজ।

তবে পূজা ঘিরে উৎসবের আমেজ ছড়ালেও আর্থিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা। কারিগরেরা জানান, বাঁশ, মাটি, রঙসহ প্রয়োজনীয় সব উপকরণের দাম আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিমা নির্মাণের সার্বিক ব্যয় বহুগুণ বেড়েছে। কিন্তু সে তুলনায় পারিশ্রমিক বা চুক্তিভিত্তিক দাম না বাড়ায় দিন-রাত এক করে পরিশ্রম করেও প্রত্যাশিত লাভের মুখ দেখতে পারছেন না তারা।

এদিকে, পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ আর সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই উদযাপিত হবে এবারের দুর্গোৎসব।

নেত্রকোনা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানান, জেলার ১০টি উপজেলার ৫৪৬টি মন্দিরে পূজা আয়োজনের সব প্রস্তুতি সুচারুভাবে চলছে। উৎসব উৎসবমুখর ও আনন্দঘন করতে ইতোমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গোৎসবের নিরাপত্তা বিষয়ে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সত্যেন্দ্র পাল ও সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক জানান, ভক্তদের নির্বিঘ্নে মণ্ডপে যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, “পূজাকে কেন্দ্র করে জেলায় কয়েক স্তরের সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকবে এবং নিরাপত্তা জোরদারে বাড়ানো হবে বিশেষ নজরদারি।”

সব মিলিয়ে নিটোল নিরাপত্তা আর সম্প্রীতির আবহ বজায় রেখে একটি সুন্দর দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করছেন নেত্রকোনাবাসী।