সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নিহত সাংবাদিক আলিফ ফকিরের পরিবারকে সহায়তার নগদ ১ লাখ টাকা হস্তান্তর, স্ত্রীর চাকরির আশ্বাস ও ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ডিপুটি স্পিকারের

নিহত সাংবাদিক আলিফ ফকিরের পরিবারকে সহায়তার নগদ ১ লাখ টাকা হস্তান্তর, স্ত্রীর চাকরির আশ্বাস ও ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ডিপুটি স্পিকারের

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

 

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও দুই অবুঝ শিশুর জীবনযাত্রায় সহায়তার অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ডেপুটি স্পিকারের নির্দেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দুর্গাপুরে নিহতের বাড়িতে যান। সেখানে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ এক লাখ টাকার আর্থিক অনুদান এবং পরিবারের সদস্যদের জন্য নিত্যপ্রয়োজনীয় পোশাকসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে পিতৃহীন দুই সন্তানের ভবিষ্যৎ নিশ্চিতকরণ ও স্ত্রী আনন্দিতা সাংমার সম্মানজনক জীবিকার উদ্দেশ্যে তাঁর চাকরির ব্যবস্থা করার জোরালো প্রতিশ্রুতি দেন ডেপুটি স্পিকার।

সহযোগিতা হস্তান্তরের সময় দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, “ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে থেকে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরিবারটির ওপর এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি, অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়, সেজন্য তিনি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।”

সহযোগিতা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ জিন্নাহ, শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

এদিকে স্বামী হারিয়ে শোকে বিহ্বল স্ত্রী আনন্দিতা সাংমা দ্রুত আসামিদের শনাক্ত ও বিচারের দাবি জানান। তিনি বলেন, “আমার স্বামীকে যারা হত্যা করে আমার দুই সন্তানকে এতিম করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যেন আর কোনো পরিবারকে এমন নৃশংসতার শিকার হতে না হয়।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় নিজের দোকানে ফেলে আসা মুঠোফোন আনতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির (৪০)। তিনি বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলা’র নেত্রকোনা জেলা প্রতিনিধি এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজের পরিচালক ছিলেন। সেখানে তিনি স্থানীয় মাদক কারবার, চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই সদস্য দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

এই ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

একজন নির্ভীক সাংবাদিকের এমন নির্মম হত্যাকাণ্ডে সমগ্র দুর্গাপুর ও কলমাকান্দা এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।