সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি

 

*সাইফুল ইসলাম*

স্টাফ রিপোর্টার

১৯ অক্টোবর ২০২৬

 

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ২২নং চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দূর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা নারী (৫৫) নিহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

 

প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, “নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তার পরিচয় নিশ্চিত করতে আশেপাশের এলাকায় খবর জানিয়েছি।

 

পিবিআই-এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের ব্যবস্থা নিচ্ছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

 

তিনি আরও জানান, ঘাতক গাড়িটি ও তার চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।