সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্বে ওবায়দুল ইসলাম ও মিঠু লস্কর

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্বে ওবায়দুল ইসলাম ও মিঠু লস্কর

 

মোঃ বাদল শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

 

গোপালগঞ্জ এর মুকসুদপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বি এন পির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে মোঃ ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ এম মিঠু লস্করকে সদস্যসচিব করা হয়েছে।

 

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সম্প্রতি এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে নবীন ও প্রবীণ নেতাকর্মীদের সমন্বয় ঘটানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলামও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

 

নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করাই নতুন নেতৃত্বের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানা গেছে।

 

নতুন কমিটি গঠনের পর স্থানীয় করছেন নেতাকর্মীরা।