সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

খালিয়াজুরিতে টেন্ডার কৃত জলমহাল আওয়ামীলীগ নেতার মালিকানা দাবি

খালিয়াজুরিতে টেন্ডার কৃত জলমহাল আওয়ামীলীগ নেতার মালিকানা দাবি

 

নেত্রকোনা প্রতিনিধি ঃ

খালিয়াজুরী উপজেলায় ইজারা কৃত জলমহাল মালিকানা দাবি করে কোটি টাকার মাছ বিক্রি করে সরকারি টাকা আত্মসাৎ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, এমন একটি অভিযোগ পাওয়া গেছে ভূমিদস্যু নামে পরিচিত আবুল কালামের বিরুদ্ধে । এ নিয়ে অভিযোগ করেছেন খালিয়াজুড়ী উপজেলার মেন্দিপুর গ্রামবাসীর পক্ষে সুমাইয়া আক্তার রাত্রি নামের একজন এ অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ সরকার কর্তৃক ইজারা কৃত দুটি বিল দখল করে মালিকানা দাবী করেছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ । এ অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তিনি সাংবাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন এই সাবেক ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এখন বিএনপি নেতার রুপ ধারণ করে মেন্দিপুর মৌজার উপদি বিল ও বাউন উপদি বিল দুটি নিজে মালিকানা দাবি করে দখলে নিয়েছেন । এলাকা বাসী জানিয়েছেন সে একজন ভূমিদস্যু নামে পরিচিত অথচ সে ভূমিহীন নামে সরকারের কাছ থেকে প্রোপজালের মাধ্যমে এ ইজারা কৃত ভূমি নিজের দাবি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিলের কোটি টাকার মাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করছে।

এই বিল দুটি গত ২০২৫ সালে রফিকুল ইসলাম নামের একজন বিএনপির নেতা সরকারের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে ৫০০০, টাকা জমা দিয়ে এই দুটি বিল ইজারা পায়। কিন্তু ২০২৬ সালে আবুল কালাম আজাদ মালিকানা দাবি করেন এবং এ বছর এখন পর্যন্ত এ দুটি বিলের কোন প্রকার ডাক টেন্ডার হয়নি। এ বিষয়ে মেনদিপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব খোরশেদ আলমের ফোন কলে জানতে চাইলে তিনি বলেন আবুল কালাম আজাদ কিভাবে সরকারি বিল প্রপোজালে পায় এ বিষয়ে তিনি কোন কিছু বলতে পারেন না।

এ নিয়ে আবুল কালাম আজাদ জানান সরকারের কাছ থেকে এ দুটি বিল কাগজ পত্রের মাধ্যমে পেয়েছেন বলে জানান। এলাকার আরুজ আলী জানান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ একজন মামলাবাজ বিগত সরকারের আমলে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এখনও সেই আমল মনে করে মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করছে।

 

বিলের টেন্ডার কৃত ভূমির বিষয়ে খালিয়াজুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করিবেন।