সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোনায় দুর্গোৎসবে কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ 

নেত্রকোনায় দুর্গোৎসবে কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ

 

নেত্রকোনা প্রতিনিধি ঃ

ধর্ম যার যার উৎসব সবার” সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা এ উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৯ ঘটিকার সময় সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন এর পঞ্চাননপুর হরগাতী দুর্গাপূজায় নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিংহের বাংলা ইউনিয়ন এর জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কৃষক দলের সভাপতি মোঃ একলাছ মেম্বার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আল্লাদ মিয়া, ওয়ার্ড কমিটির সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দুর্গাপূজা রক্ষা কমিটির সভাপতি মোঃ আব্দুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পঞ্চাননপুর এর কমিটির সভাপতি সন্তোষ মোদক, সাধারণ সম্পাদক চন্দন চন্দ্র বর্মন, এর সেবাইত লীনা বর্মণ, পুরোহিত সুজিত সরকার, সহ বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই উপস্থিতি ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

সমাজে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রয়োজন। মন্দির কমিটির প্রসঙ্গে বলেন ২০০২৪ সালের পরে শ্রীশ্রী রাধাগোবিন্দ জীউর আখড়া কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানান।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।