সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোণায় ৫৪৯ মণ্ডপে প্রতিমা বিসর্জন: সাম্প্রদায়িক সম্প্রীতির আবহেই শেষ হলো দুর্গোৎসব

নেত্রকোণায় ৫৪৯ মণ্ডপে প্রতিমা বিসর্জন: সাম্প্রদায়িক সম্প্রীতির আবহেই শেষ হলো দুর্গোৎসব

 

 

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

উৎসবমুখর ও সুসংহত নিরাপত্তার মধ্য দিয়ে নেত্রকোণায় অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন। জেলার ১০টি উপজেলার সর্বমোট ৫৪৯টি পূজামণ্ডপে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে দেবীকে বিদায় জানান ভক্তরা।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুরু হয়ে মধ্যরাত অবধি চলে বিসর্জনের আনুষ্ঠানিকতা। সিঁদুর খেলা, দেবী বরণ, ধুনুচি নাচ ও আরতি শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শহরের মগরা ও কংস নদীসহ জেলার বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। “আসছে বছর আবার হবে”এই সুর ও অশ্রুসিক্ত নয়নে আনন্দ-বেদনার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান হাজারো ভক্ত।

বিজয়া দশমীর দিন সকাল থেকেই শহরের জয়নগর কালিবাড়ী মন্দির,শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, নাগড়া শিববাড়ি মন্দির, শ্রী রামকৃষ্ণ আশ্রম, একতা সংঘ, লোকনাথ মন্দির যুব সংঘ ও ধ্রুবতারা সংঘসহ বিভিন্ন মণ্ডপে ছিল নারীদের উপচে পড়া ভিড়। সনাতন ধর্মাবলম্বী নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, এ বছর নেত্রকোণা সদর উপজেলায় ১৩৮টি, মোহনগঞ্জে ৭২টি, বারহাট্টায় ৫৫টি, কেন্দুয়ায় ৫৮টি, মদনে ৪৫টি, আটপাড়ায় ৩২টি, কলমাকান্দায় ৪৮টি, দুর্গাপুরে ৪১টি, পূর্বধলায় ৩৮টি এবং খালিয়াজুরীতে ২২টিসহ মোট ৫৪৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, জেলার কোনো স্থান থেকেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং তিন স্তরের নিটোল নিরাপত্তার কারণে উৎসবটি শতভাগ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “নেত্রকোণা আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতায় আমরা জেলার সবকটি মণ্ডপে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে পেরেছি।”

উল্লেখ্য, দুর্গাপূজার পুরো অনুষ্ঠানজুড়ে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি পুলিশ, আনসার-ভিডিপি, ৩১ বিজিবি, এসআরবি-১৪ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিল।