সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোণায় সমাজকর্মে অনন্য দৃষ্টান্ত: অর্ধশতাব্দীর সাংবাদিকতায় মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম

নেত্রকোণায় সমাজকর্মে অনন্য দৃষ্টান্ত: অর্ধশতাব্দীর সাংবাদিকতায় মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোণার সামাজিক, সাংস্কৃতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় এক পরিচিত ও অবিসংবাদিত নাম মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। দীর্ঘ প্রায় চার দশকেরও বেশি সময় ধরে সংবাদের সততা, মানুষের অধিকার আদায় এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে তিনি অর্জন করেছেন সর্বজনীন গ্রহণযোগ্যতা।

১৯৬৬ সালের ১ জানুয়ারি নেত্রকোণার মসজিদ কোয়ার্টার (মুক্তারপাড়া) এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মাহবুবুল কিবরিয়া হেলিম। তাঁর পিতা মরহুম সামছুল কিবরিয়া চৌধুরী ছিলেন একজন বীর ভাষাসৈনিক এবং মাতা মরহুমা হালিমুন্নেছা চৌধুরী। পিতার আদর্শকে বুকে ধারণ করে শৈশব থেকেই স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নেত্রকোণা সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তরুণ বয়সেই তাঁর মধ্যে নেতৃত্ব ও শৃঙ্খলার দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট সার্জেন্ট হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ এবং ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের মধ্যে তিনটি জাতীয় প্যারেডে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর ব্যক্তিসত্তাকে আরও সুদৃঢ় করে তোলে।

১৯৮৬ সালে পেশাদার সাংবাদিকতায় আত্মপ্রকাশ করেন মাহবুবুল কিবরিয়া হেলিম। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক ইনকিলাব, দ্য ডেইলি স্টার, বাংলাদেশ বেতার ও দৈনিক যুগান্তরের মতো দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় ইলেকট্রনিক মাধ্যম ‘বাংলাভিশন’ এবং জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পেশাগত মানোন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে ২১টি এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৮টি প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।

সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি ১৯৯৯ সাল থেকে সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি এবং ১৯৮৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোণা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে বিভিন্ন মেয়াদে সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হিসেবে পাঁচবার দায়িত্ব পালনের পর ২০২৫ সাল থেকে পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার বাইরেও মানবাধিকার ও সমাজসেবায় তাঁর অবদান অনন্য। ১৯৯৯ সাল থেকে ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাংস্কৃতিক ক্ষেত্রেও তিনি সমান সক্রিয়; ২০২৪ সাল থেকে ‘নেত্রকোণা সাহিত্য সমাজ’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর রচিত গ্রন্থ ও সমকালীন প্রবন্ধের সংখ্যা প্রায় ২১১টি।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, শিল্পকলা একাডেমি, রোগী কল্যাণ সমিতি এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আজীবন সদস্য। ২০২৫ সাল থেকে নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের যুগ্ম মুতাওয়াল্লি ও কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সহসভাপতির দায়িত্বও পালন করে আসছেন।

জাতীয় ক্রান্তিলগ্নে অধিকার আদায়ের লড়াইয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তাঁর অংশগ্রহণ এবং ভাষাসৈনিক পিতার উত্তরসূরি হিসেবে সমাজ পরিবর্তনের প্রত্যয় তাঁকে নেত্রকোণাবাসীর কাছে কেবল এক প্রবীণ সাংবাদিক নয়, বরং এক দায়িত্বশীল ও জনসম্পৃক্ত অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।