সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

কাশিয়ানীতে শিশু রাইসা নিখোঁজের এক সপ্তাহ পার, খোঁজ মেলেনি এখনো 

কাশিয়ানীতে শিশু রাইসা নিখোঁজের এক সপ্তাহ পার, খোঁজ মেলেনি এখনো

 

দীপচাঁদ বাওয়ালি, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রাইসা খানম নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। নিখোঁজের পরিবারে চলছে শোকের মাতম।

 

গত সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। সে উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের রমিজ শরীফের মেয়ে।

 

ঘটনার পরের দিন নিখোঁজ শিশুর মামা স্বপন মোল্লা কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা রহিমা বেগম জানান, দুপুরে রাইসা তার দাদীর সাথে দুষ্টুমি করছিল। এরপর ঘরে তার মায়ের কাছে ছিল। হঠাৎ করে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাড়ির আশপাশ, খাল-নালা ও পুকুরসহ সব জায়গায় তল্লাশি চালিয়েও রাইসার কোনো খোঁজ মেলেনি।

 

এদিকে ঘটনার এক সপ্তাহ হতে চললেও কোনো ক্লু না পাওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ শিশুর পরিবার ও স্বজনরা।

 

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা এবং তদন্ত চলছে। সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।’