সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

ব্যক্তি নয়, সংগঠনকে চর্চা করুন’—মতলব উত্তরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাওন

‘ব্যক্তি নয়, সংগঠনকে চর্চা করুন’—মতলব উত্তরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাওন

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

 

সকালে ছেংগারচর সরকারি কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় নেতাকর্মীরা বক্তব্য দেন।

 

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেলের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সরকার শাওন। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

 

প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন সরকার শাওন বলেন, “আমরা ব্যক্তি পূজা না করে দলের চর্চা করি। নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসুন, আমরা সংগঠনকে চর্চা করি, ব্যক্তিকে নয়।”

 

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, “১৭ বছর যারা ফ্যাসিস্ট ছিল, তারা এখন বিএনপিতে ঢুকে বিএনপিকে কলুষিত করতে চায়। আসুন, আমরা ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখে দিই।”

 

পথসভার বক্তব্য শেষে নেতাকর্মীরা ছেংগারচর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

 

এ সময় মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছেংগারচর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।