সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

মদনে নদীভাঙন রোধে অনিয়মের অভিযোগ: স্কুল রক্ষাবাঁধে ভেজা বালু ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে

মদনে নদীভাঙন রোধে অনিয়মের অভিযোগ: স্কুল রক্ষাবাঁধে ভেজা বালু ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

 

 

নেত্রকোনার মদন উপজেলার মগড়া নদীর ভাঙন থেকে একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ রক্ষায় নেওয়া প্রতিরোধমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তদারকির অভাব ও ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের নির্মাণসামগ্রী ও ভেজা বালু দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় গ্রামবাসী। বিদ্যালয়ের অস্তিত্ব রক্ষায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে প্রিয় বিদ্যাপীঠ প্রাঙ্গণে জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেন বাগজান গ্রামের সর্বস্তরের মানুষ। এ সময় তাদের কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ এবং চোখে ছিল শিশুদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে গভীর শঙ্কা।

স্থানীয় সূত্রে জানা যায়, মগড়া নদীর করাল গ্রাসে দীর্ঘদিন ধরে মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছিল বাগজান গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি। অবশেষে বিদ্যালয়টি রক্ষায় সরকারিভাবে প্রতিরোধমূলক প্রকল্প হাতে নেওয়া হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অভিভাবক ও এলাকাবাসী। কিন্তু কাজ শুরু হতেই সেই আশা নিরাশায় রূপ নেয়। স্থানীয়দের অভিযোগ, যে কাজের ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে, সেই কাজেই ব্যবহার করা হয়েছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী। বিশেষ করে নদীভাঙন রোধের মতো স্পর্শকাতর কাজে ব্যবহার করা হয়েছে ভেজা বালু ও দুর্বল উপকরণ, যা সামান্য স্রোতেই ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যালয়টি রক্ষার খবরে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু যেভাবে কাজ হয়েছে, তাতে এই বাঁধ এক বর্ষাও টিকবে না। সরকারি অর্থের এমন হরিলুট ও অনিয়মের আমরা সুষ্ঠু তদন্ত চাই।’

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যে বিদ্যালয়টি রক্ষার জন্য এই প্রকল্প, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা পরিচালনা কমিটিকেও কাজের বিষয়ে কিছুই জানানো হয়নি। সম্পূর্ণ অন্ধকারে রেখে এবং দৃশ্যমান কোনো তদারকি ছাড়াই ঠিকাদার নিজের খেয়ালখুশি মতো কাজ শেষ করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

আরেক স্থানীয় বাসিন্দা সায়েম মিয়া বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আদৌ ঠিকমতো কাজ পরিদর্শন করেছেন কি না, তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। বরাদ্দের টাকা সঠিকভাবে খরচ হলে সত্যিকার অর্থেই ভাঙন রোধ করা সম্ভব হতো।’

মানববন্ধন থেকে এলাকাবাসী সুনির্দিষ্ট তিনটি দাবি তুলে ধরেন বলেন,

প্রকল্পের কাজের মান নিরপেক্ষভাবে দ্রুত যাচাই করা।

প্রকল্পের মোট বরাদ্দ ও ব্যয়ের সঠিক হিসাব জনসমক্ষে প্রকাশ করা।

অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

গ্রামবাসীর এই যৌক্তিক অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলেই আমরা জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

তদন্ত কমিটি ও প্রশাসনের আশ্বাসের পরও বাগজান গ্রামের মানুষের মনে কাটছে না শঙ্কা। তাদের এখন একটাই প্রার্থনা আগামী বর্ষায় মগড়া নদীর ঢেউ যেন ভেজা বালুর দুর্বল বাঁধ ভাসিয়ে নিয়ে তাদের শিশুদের একমাত্র পাঠশালাটিকে গ্রাস করতে না পারে।