সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

নেত্রকোনায় ২০ কোটি টাকার সম্পত্তি জালিয়াতির অভিযোগ: ভুয়া ওয়ারিশ সাজিয়ে আদালতে মামলা, বিচার প্রক্রিয়ায় বিঘ্ন

নেত্রকোনায় ২০ কোটি টাকার সম্পত্তি জালিয়াতির অভিযোগ: ভুয়া ওয়ারিশ সাজিয়ে আদালতে মামলা, বিচার প্রক্রিয়ায় বিঘ্ন

নেত্রকোনায় ২০ কোটি টাকার সম্পত্তি জালিয়াতির অভিযোগ: ভুয়া ওয়ারিশ সাজিয়ে আদালতে মামলা, বিচার প্রক্রিয়ায় বিঘ্ন

 

 

নিজস্ব প্রতিনিধি ,নেত্রকোনা:

 

 

নেত্রকোনায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের শতবর্ষের ভোগদখলীয় সম্পত্তি জাবদ ও দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী কুচক্রী মহলের বিরুদ্ধে। ভুয়া ওয়ারিশ সাজিয়ে ও জালিয়াতির আশ্রয়ে আদালতে মামলা দায়েরের মাধ্যমে বিচার কাজে বিঘ্ন ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

ভুক্তভোগী ইমরান বাশার, সফিকুল ইসলাম ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, নেত্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুকুরিয়া মৌজায় (নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম সংলগ্ন) সিএস খতিয়ান নম্বর- ৮২৬, আরওআর খতিয়ান নম্বর- ১০৫ এবং বিআরএস খতিয়ান নম্বর- ৯৮১-এর ১ দশমিক ৬৩ একর জমি শতবর্ষ ধরে ভোগদখল করে আসছেন ওয়ারিশান দলিলমূলে প্রকৃত মালিক ওয়াহেদ আলী ও মহব্বত আলীর উত্তরসূরি ইমরান বাশার ও সফিকুল ইসলাম গং।

এই সম্পত্তি জবরদখলের লক্ষে এলাকার প্রভাবশালী চক্র, ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক পৌর কাউন্সিলর ফেরদৌস কবীর রুমেল এবং ভূমিদস্যু আনোয়ারুল ইসলাম সাগর ও আল আমিন গংয়ের প্রত্যক্ষ ইন্ধনে বিভিন্ন জালিয়াতি চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জালিয়াতির নানা কৌশল ও ভুয়া ওয়ারিশ সাজানোর অভিযোগ:

ভুক্তভোগীদের অভিযোগ, নেত্রকোনা বিজ্ঞ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের ডিক্রির রেসপনডেন্ট ইমরান বাশার গংদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারিশান সনদ তৈরি করে ২১৪ দিন পর আপিল মামলা দায়ের করা হয়েছে। মৃত নবী হোসেনের উত্তরসূরিদের সই-দস্তখত জাল করে এই আপিল করা হয়।

নবী হোসেন ২০১৯ সালের ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করলেও নেত্রকোনা পৌরসভা থেকে ২০০২ সালের ১৯ জানুয়ারির ভুয়া মৃত্যুর সনদ ও ওয়ারিশান সনদ সৃজন করে বিজ্ঞ আদালতে দাখিল করা হয়। বংশগত প্রকৃত পরিচয় গোপন করে সিএস মালিক লালজান বিবির বংশধর না হয়েও উত্তরসূরি দাবি করা হচ্ছে। অথচ লালজান বিবির স্বামী তমিজ উদ্দিন খাঁর একমাত্র ছেলে আবন এবং আবনের একমাত্র ছেলে ওয়ালেক নিসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে লালজান বিবির প্রকৃত ওয়ারিশান মৃত্যুবরণ করায় তাঁর সহোদর ভাই মস্রব উদ্দিনের সন্তান মল্লিক উদ্দিন ও রশিদ উদ্দিন গং ওয়ারিশান হিসেবে উক্ত সম্পত্তি পাওয়ার কথা। কিন্তু শেখ বাহাদুরের ছেলে সাবুদ আলীকে লালজান বিবির ছেলে বলে মিথ্যা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মহিম উদ্দিন তালুকদারের তিন ছেলে ও দুই মেয়ে আ. আজিজ, আ. গফুর, আ. হামিদ, জাহের বানু ও মিছিলের মার মধ্যে জাহের বানুকে লালজান বিবির মেয়ে বলে দাবি করা হয়েছে। অথচ জাহের বানুর একমাত্র কন্যা সন্তান আজিবুন্নেছা মাস্টারের মা। এভাবে নানা মনগড়া ও কাল্পনিক সম্পর্কের জাল বুনে আদালতের বিচারিক কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

এলাকাবাসীর উদ্বেগ ও আতঙ্ক:

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, এই ঘটনার সত্যতা রয়েছে এবং এলাকার শতাধিক মানুষ এই জালিয়াতির তীব্র নিন্দা জানিয়েছেন। স্থানীয়দের শঙ্কা, অভিযুক্ত ফেরদৌস কবীর রুমেল, আনোয়ারুল ইসলাম সাগর ও আল আমিন গংয়ের ইন্ধনে যেকোনো সময় বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এলাকার শান্তি বজায় রাখতে এবং প্রকৃত মালিক ইমরান বাশার গংদের তাঁদের শতবর্ষের ভোগদখলীয় সম্পত্তি ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বাহিরচাপড়ার সাবুদ আলীর ছেলে ইনসান মিয়া সাফ জানিয়ে দিয়েছেন, লালজান বিবির সাথে তাঁদের রক্তের কোনো সম্পর্ক নেই এবং তাঁর দাদার নাম শেখ বাহাদুর।

এদিকে এই ভূমি জালিয়াতি ও প্রাণনাশের হুমকিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী ইমরান বাশার ও সফিকুল ইসলাম গং। আল আমিন, কালা মিয়া, খায়রুল ইসলাম, আবুল খায়ের উম্মীদ, আব্দুস সালাম, আবুল কাশেম, অরুণা বেগম, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন ও সাজ্জাতুল ইসলামসহ এলাকার সর্বস্তরের জনগণ অবিলম্বে এই জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।