সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

স্বাস্থ্য সুরক্ষায় নতুন বার্তা: দুর্গাপুরে শিশুদের নিয়ে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস

স্বাস্থ্য সুরক্ষায় নতুন বার্তা: দুর্গাপুরে শিশুদের নিয়ে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস

 

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

 

 

মাত্র কয়েক সেকেন্ডের সহজ একটি অভ্যাস সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিকভাবে হাত ধুয়ে নেওয়া। অথচ এই ছোট অভ্যাসটিই হতে পারে মরণব্যাধি ও নানা সংক্রামক রোগের বিরুদ্ধে প্রধান দুর্গ। অপরিষ্কার হাতের মাধ্যমেই শরীরে সর্বাধিক জীবাণু প্রবেশ করে সর্দি, কাশি ও গলাব্যথার মতো রোগ ছড়ায়। জীবনরক্ষাকারী এই বার্তা তৃণমূল পর্যায়ে ও আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল অত্যন্ত সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক ‘হাত ধোয়ার নায়ক হোন’। এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দমেলায় রূপ নেয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ বাহিনীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিশুদের কেবল বইয়ের পাতায় নয়, বরং হাতে-কলমে স্বাস্থ্য সচেতনতার পাঠ দেওয়া।

দুপুরের মিষ্টি রোদে স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রঙিন প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে। র‍্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠেই বৈজ্ঞানিক পদ্ধতিতে হাত ধোয়ার বাস্তব মহড়া প্রদর্শন করা হয়। কখন, কীভাবে এবং কতক্ষণ সময় ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে, তা অত্যন্ত সহজ ও আনন্দদায়কভাবে শিশুদের শিখিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলে তোমরা যদি পরিবার ও আশপাশের মানুষকে উৎসাহিত করো, তবে তোমরাই হবে সত্যিকারের ‘হাত ধোয়ার নায়ক’।”

হাত ধোয়ার স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আলী আজগর।

শিশুদের উৎসাহিত করতে আয়োজনে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ জিন্নাহ এবং সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধই সর্বোত্তম উপায়, যার প্রথম ধাপ হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা। দুর্গাপুরের এই উদ্যোগ প্রমাণ করে, সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্য সচেতনতার বীজ শৈশবেই বপন করতে হবে। ক্ষুদে শিক্ষার্থীদের হাত ধরে এই স্বাস্থ্যবার্তাই যখন প্রতিটি পরিবারে পৌঁছে যাবে, তখনই ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যটি তার প্রকৃত সার্থকতা খুঁজে পাবে।