সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

মতলব উত্তরে রেস্টুরেন্টে অভিযান, ৪ কেজি ইলিশ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা

মতলব উত্তরে রেস্টুরেন্টে অভিযান, ৪ কেজি ইলিশ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির অভিযানে একটি রেস্টুরেন্ট থেকে ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

বুধবার (২৮ অক্টোবর) মতলব উত্তর উপজেলার মোহনপুর, নয়াকান্দি ও এখলাসপুর এলাকায় উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোহনপুর পর্যটন এলাকার ফুড ভিলেজ রেস্টুরেন্ট থেকে ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

 

অভিযানে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

 

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। অভিযানে সহযোগিতা করে মতলব উত্তর থানা পুলিশ।

 

অভিযান শেষে জব্দ করা ইলিশ মাছগুলো একটি এতিমখানায় বিতরণ করা হয়।

 

মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।