সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু

নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

ডিজিটাল প্রযুক্তির যুগে পাঠ্যবইয়ের ভালো ফলাফল বা জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ চরিত্রের সমন্বয় ঘটানোর লক্ষ্য নিয়ে নেত্রকোনায় যাত্রা শুরু করেছে ‘মাইলস্টোন ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি’। আধুনিক ও দ্বীনি শিক্ষার এক অপূর্ব মেলবন্ধনে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষাক্রম।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় শহরের কুড়পাড় তিতাস গ্যাস অফিস সংলগ্ন সামাদ প্লাজায় প্রতিষ্ঠানটির হলরুমে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাইলস্টোন শিক্ষা পরিবারের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো. আলী উসমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে মাসুম মোস্তফা বলেন, “কেবল প্রাতিষ্ঠানিক জিপিএ-৫ সন্তানের নিরাপদ ও আদর্শ জীবনের নিশ্চয়তা দিতে পারে না। আগামীর আলোকিত বাংলাদেশ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই। নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি সুনাগরিক ও আদর্শ মানুষ গড়ার অনন্য ভিত্তি হিসেবে কাজ করবে।”

শিক্ষক ফাহিম শাকিল ও শিক্ষিকা আঁখি আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষা পদ্ধতি ও ভবিষ্যৎ পথচলা তুলে ধরেন একাডেমির অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী ও শিক্ষক ফাহিম শাকিল।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, নেত্রকোনায় এই ধরনের আন্তর্জাতিক মানের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত উদ্যোগ এটিই প্রথম। প্রতিষ্ঠানটি এ অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি সঠিক দিকনির্দেশনা দেবে এবং আগামীর একটি সুশিক্ষিত ও আলোকিত প্রজন্ম গড়ে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌরসভার জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী ডা. মো. আবুল হোসেন তালুকদার, ধানমন্ডি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক পরিচালক মো. রুহুল আমিন, ময়মনসিংহ পিস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক পুষ্টিবিদ আনিসুল ইসলাম, আটপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাগড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কবি সৈয়দ সময় সারোয়ার, নেত্রকোনা আলিয়া মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং এডভোকেট শেখ মুজিবুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা জানানো হয়।