সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

তিন শিক্ষকের কলেজে শিক্ষার্থী একজন, দ্বিতীয়বারও ফেল

তিন শিক্ষকের কলেজে শিক্ষার্থী একজন, দ্বিতীয়বারও ফেল

 

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা প্রতিনিধি :

 

 

 

নেত্রকোনা: অবকাঠামো আছে, নামকাওয়াস্তে অধ্যক্ষসহ তিনজন শিক্ষকও আছেন। কিন্তু নেই কেবল শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও সাফল্য। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজের দৃশ্যপট এটিই। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। কিন্তু ফলাফলের খাতা খুলতেই দেখা গেল, সেই একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেননি। এমনকি তিনি টানা দ্বিতীয়বারের মতো ফেল করলেন।

শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। শুধু গোপালপুর মডেল কলেজই নয়, এবার নেত্রকোনা জেলার আরও চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। শতভাগ অকৃতকার্য হওয়া এই পাঁচটি কলেজের সবকটিই নন-এমপিওভুক্ত।

স্থানীয় সূত্র ও জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত গোপালপুর মডেল কলেজটি প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আজও এমপিওভুক্ত হতে পারেনি। দীর্ঘদিনের এই বঞ্চনা ও অনিশ্চয়তার কারণে শিক্ষকরা একে একে প্রতিষ্ঠান ছেড়েছেন।

যোগাযোগ করা হলে গোপালপুর মডেল কলেজের অধ্যক্ষ সুজিত কান্তি কর হতাশা ব্যক্ত করে বলেন, “আমাদের একমাত্র পরীক্ষার্থী গত বছরও এইচএসসি পরীক্ষা দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এবার সে শুধু ওই একটি বিষয়েই মানোন্নয়ন পরীক্ষা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও পাস করতে পারেনি।”

শিক্ষক ও শিক্ষার্থী সংকটের বিষয়ে অধ্যক্ষ আরও বলেন, “দীর্ঘদিন ধরে কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় কোনো শিক্ষক এখানে স্থায়ী হচ্ছেন না। শিক্ষক না থাকায় স্বাভাবিকভাবেই শিক্ষার্থীসংখ্যাও তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে আমি ছাড়া আর মাত্র দুজন শিক্ষক কাগজে-কলমে আছেন।”

এদিকে জেলায় শতভাগ অকৃতকার্য হওয়া অন্য চারটি প্রতিষ্ঠানের চিত্রও বেশ হতাশাজনক। তথ্য অনুযায়ী

কলমাকান্দা মহিলা কলেজ: পরীক্ষার্থী ৩ জন, পাস ০।

খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় (কলেজ শাখা), পূর্বধলা: পরীক্ষার্থী ৪ জন, পাস ০।

এম্বিশন মডেল কলেজ: পরীক্ষার্থী ৬ জন, পাস ০।

জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ: পরীক্ষার্থী ১৬ জন, পাস ০।

জেলা শিক্ষা বিভাগের পরিসংখ্যান বলছে, এবার নেত্রকোনার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৮৭৩ জন। জেলায় সামগ্রিক পাসের হার ৪৩.৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন শিক্ষার্থী।

এমন বিপর্যয়কর ফলাফলের পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা সাংবাদিকদের জানান, “যে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস করেছে, সেগুলোর পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সঙ্গে আমরা দ্রুত আলোচনায় বসব। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হলো তা খতিয়ে দেখার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেওয়া হবে। জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

শিক্ষা বিশ্লেষকদের মতে, তদারকির অভাব এবং বছরের পর বছর নন-এমপিও অবস্থায় ফেলে রাখায় প্রান্তিক অঞ্চলের এসব কলেজের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এসব নামসর্বস্ব প্রতিষ্ঠান কেবল পরিসংখ্যানেই আটকে থাকবে, শিক্ষার মান ফেরানো সম্ভব হবে না।