সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ  রিনা রানী মধু

গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ

রিনা রানী মধু

 

সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

০৩ নভেম্বর ২০২৬

 

গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারীর স্ত্রী ও অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রিনা রানী মধু (৬৬) পরলোকগমন করেছেন।

 

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলে রেখে গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) গোপালগঞ্জ পৌর শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের মরদেহ রাখা হয়। সেখানে সহকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

 

উল্লেখ্য রিনা রানী মধু গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে দীর্ঘ ৩০ বছর সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাকরি করেছেন।

 

২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। রিনা রানী মধুর স্বামী রবীন্দ্রনাথ অধিকারী দৈনিক সংবাদের গোপালগঞ্জ জেলার নিজস্ব বার্তা পরিবেশক। তিনি কবি ও ইতিহাসবিদ হিসেবে সারাদেশে সমাধিক পরিচিত।