সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

টানা ২ বছর শতভাগ ফেল: নেত্রকোণার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজে পাসের সংখ্যা শূন্য, তলানিতে জেলার পাসের হার

টানা ২ বছর শতভাগ ফেল: নেত্রকোণার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজে পাসের সংখ্যা শূন্য, তলানিতে জেলার পাসের হার

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোণায় শতভাগ অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে উঠে এসেছে সদরে অবস্থিত নন-এমপিওভুক্ত ‘ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষণা একাডেমি’। প্রতিষ্ঠার পর থেকে ভবন মিললেও শিক্ষা কার্যক্রমে দেখা মেলেনি ন্যূনতম সাফল্যের। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। এমনকি এর আগের বছরও দুজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে কেউ পাস করতে পারেননি। ফলে টানা দুই বছর ধরে কলেজটি থেকে পাসের মুখ দেখেননি কোনো শিক্ষার্থী।

শুধু ভাষা সৈনিক আবুল হোসেন কলেজই নয়, সদ্য ঘোষিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী নেত্রকোণা জেলার আরও পাঁচটি নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শতভাগ বিপর্যয় দেখেছে।

জেলা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এবার শতভাগ ফেল করা জেলার অন্য পাঁচটি প্রতিষ্ঠান হলো ,জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ (১৬ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য)

এম্বিশন মডেল কলেজ (৬ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য)

পূর্বধলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা (৪ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য)

কলমাকান্দা মহিলা কলেজ (৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য)

কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ (১ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য)

অনুসন্ধানে জানা গেছে, ২০১৯ সালে সদর উপজেলার রৌহা ইউনিয়নের শাহ্পুর গ্রামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় চোখধাঁধানো ভবন নিয়ে যাত্রা শুরু করেছিল ‘ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি’। কিন্তু সুন্দর অবকাঠামো থাকলেও প্রতিষ্ঠানটিতে নেই কোনো নিয়মিত শিক্ষক।

চলতি বছরের ফলাফল বিপর্যয় ও কলেজের শিক্ষক সংখ্যা নিয়ে প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হাসান তপুর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি নন-এমপিও কলেজ। এখানে কোনো নিয়মিত শিক্ষক নেই; যখন যাকে প্রয়োজন, ডেকে আনা হয়। ফলাফল বিপর্যয়ের কারণ সাংবাদিকদের বলতে চাই না, যা বলার শিক্ষা বোর্ডকে বলব।”

উল্লেখ্য, চলতি বছর নেত্রকোণা জেলার ১০টি উপজেলা থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৫ হাজার ৮৭৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন। জেলায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৩.৯১ শতাংশ।

এমন ভয়াবহ ফলাফল বিপর্যয়ের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা জানান, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের নিয়ে দ্রুত বৈঠক ডাকা হবে। শিক্ষার্থীরা কেন ফেল করল তা অনুসন্ধান করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে ইতোমধ্যেই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।