সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

দুই দশকে ১৯ মামলা: দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যার নেপথ্য কারিগর ‘শুটার শামীমের’ ভাই বদি গ্রেফতার

দুই দশকে ১৯ মামলা: দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যার নেপথ্য কারিগর ‘শুটার শামীমের’ ভাই বদি গ্রেফতার

 

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা:

 

 

নেত্রকোনার দুর্গাপুরে দুই দশক ধরে অপরাধ জগতের প্রভাবশালী হিসেবে পরিচিত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বদিউল আলম বদি ওরফে বদিউজ্জামানকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বদিউল আলম বদি দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়ালের ছোট ভাই। পাশাপাশি তিনি চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ‘শুটার শামীমের’ ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, বদির বিরুদ্ধে ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত হত্যা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত ১৯টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে দুর্গাপুরে আলোচিত সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডে অস্ত্র ও অর্থ জোগানের মূল নেপথ্য কারিগর হিসেবে তার নাম জোরালোভাবে উঠে এসেছে।

পুলিশের অপরাধ তথ্য রেকর্ড (পিসিপিআর) পর্যালোচনায় দেখা যায়, ২০০৫ সালের মে মাসে একটি হত্যা মামলার মধ্য দিয়ে বদির অপরাধ জগতে আত্মপ্রকাশ ঘটে। এরপর ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য বহন এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা দায়ের হয়। অধিকাংশ মামলায় পুলিশ ইতোমধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “আসামির বিরুদ্ধে পুলিশের খাতায় দীর্ঘ ১৯টি মামলার রেকর্ড রয়েছে। আপাতত তাকে একটি অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। তবে সাংবাদিক আলিফ হত্যা মামলায় তিনি মূল অর্থ ও অস্ত্র জোগানদাতা ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আদালত থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দীর্ঘ দুই দশক ধরে অধরা থাকা বদির গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দুর্নীতির শেকড় উপড়ে ফেলে সাংবাদিক আলিফ ফকির হত্যাসহ সকল অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারে জড়িত সকল মূলহোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।