সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা :

গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা :

 

সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

০৪ নভেম্বর ২০২৬

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম । কর্মশালায় প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন, রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একাউন্টিং এন্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা এম. আমিনুর। কোর্স সমন্বয় করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ঈশিতা রায় ও ড. বিতান খানম।

 

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, পদ ছোট নাকি বড়, সেটি বিষয় নয়। আমাদের যার যা দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করাই বড় কথা। কারণ সামান্য ভুলেও বড় ক্ষতি হতে পারে। কেননা একজন নিরাপত্তা কর্মীর বেতন যতো কম হোক না কেনো, তার দায়িত্বের ওপর একজনের জীবন নির্ভর করে। সে কারণে কারও দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। প্রশিক্ষণার্থীরা এখানে নতুন কিছু শেখার জন্য, জানার জন্য এসেছে। এখানে নতুন করে নিজেকে জানার সুযোগ তৈরি হয়েছে। কেউ যাতে ফাঁকিবাজি করতে না পারে, সেদিকটা মাথায় রেখে, প্রশিক্ষণের পর রিভিউ বা পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। সত্যিকার অর্থে যাতে এই প্রশিক্ষণ সবার কাজে আ