সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: নেত্রকোনায় ক্ষোভ, রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃদাফনের দাবি

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: নেত্রকোনায় ক্ষোভ, রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃদাফনের দাবি

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

 

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে এক বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে বাধা প্রদানের নজিরবিহীন ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে নেত্রকোনায়। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির চক্রান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রণাঙ্গনের যোদ্ধাসহ প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক অঙ্গন।

মরহুম মানিক পশারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) পুনঃদাফন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সুব্রত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জীবনের মায়াত্যাগ করে যাঁরা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, মৃত্যুর পর তাঁদের শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জাতির নৈতিক দায়িত্ব। অথচ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করা হয়েছে, যা শুধু এক বীর সন্তানের প্রতি চরম অসম্মান নয় গোটা মুক্তিযুদ্ধের চেতনা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা সংসদের যুগ্ম-আহ্বায়ক শামসুল হক মাহবুব, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার এবং জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, আক্কাস আলী, তরিকুল ইসলাম, আলী আজগর খান পন্নী ও বোরহান উদ্দিন।

উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, কেন্দুয়ার নুরুল হক ও কলমাকান্দার আব্দুল বারী চান মিয়া। এ ছাড়া সাংস্কৃতিক অঙ্গনের পক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র নিন্দা জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অবিলম্বে জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধী চক্রান্তকারীদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দ্রুততম সময়ে মানিক পশারীর রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই এ ক্ষোভের অবসান হতে পারে বলে জানান তাঁরা।