সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ।

শনিবার সকালে জেলা পাবলিক হলে প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়তার জাহান চৌধুরী ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বলেন, সিপাহি-জনতার এক অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে সেসময়ের আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন এবং জনজীবনের বিশৃঙ্খলার অবসান ঘটেছিল। অস্থিতিশীল ও নৈরাজ্যপূর্ণ পরিবেশ থেকে উত্তরণ ঘটিয়ে দেশ একটি সুশৃঙ্খল ও স্থিতিশীল ধারায় ফিরে আসে।

সরকারি কর্মসূচির পাশাপাশি জেলা বিএনপি এবং এর অধীনস্থ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।