সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

 

আহ্বানে: সাংবাদিক লুৎফর সিকদার-

যুগ্ম সাধারণ সম্পাদক, *গোপালগঞ্জ জেলা কমিটির*…

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট।

 

আসসালামু আলাইকুম!

 

আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা!আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন?

 

আমরা যারা সাংবাদিকতা পেশায় নিয়োজিত, আমরা কেউ ছোট বা বড় নই। পদ-পদবি কিংবা গণমাধ্যমের পরিচয় যা-ই হোক না কেন, আমরা সবাই একই পরিবারের সদস্য, একে অপরের সহযোদ্ধা ও ভাই।

 

মনে রাখবেন, আজ একজন সাংবাদিক লাঞ্ছিত হলে কাল সেই পরিস্থিতির শিকার আপনিও হতে পারেন। তাই একজন সাংবাদিকের অপমান মানে গোটা সাংবাদিক সমাজের অপমান।

 

আসুন” আমরা ব্যক্তিগত স্বার্থ, মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে সাংবাদিকদের অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হই।

 

বাংলাদেশের যেকোনো প্রান্তে কোনো সাংবাদিক যদি বিনা কারণে হয়রানি, নির্যাতন, অপমান কিংবা লাঞ্ছনার শিকার হন, তাহলে আমরা সবাই তার পাশে দাঁড়াব। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব এবং শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাব।

 

আমাদের মনে রাখতে হবে, সাংবাদিকদের শক্তি তাদের ঐক্য, সাহস ও সত্য প্রকাশের দৃঢ় প্রত্যয়।

 

আসুন, সাংবাদিকের সম্মান রক্ষায় সবাই এক হই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, সাংবাদিক সমাজের মর্যাদা অক্ষুণ্ণ রাখি।

 

ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে।

 

সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।সাংবাদিক লুৎফর সিকদার গোপালগঞ্জ সদর।