সর্বশেষ
[ প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা ] [ নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ] [ আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী ] [ মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি ] [ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ]

আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী

আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী

 

 

নেত্রকোনা প্রতিনিধি ঃ

আটপাড়া উপজেলার ৪ নম্বর বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী বলেছেন, বানিয়াজান ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করা হবে। মেধা, সততা ও উন্নয়নের মাধ্যমে ইউনিয়নবাসীর ভাগ্যের পরিবর্তন করা হবে। বাল্যবিবাহ, জুয়া, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগত ১৭ বছর এই বানিয়াজান ইউনিয়ন পরিষদে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সাধারণ জনগণ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি জনগণের আস্থা অর্জন করে রাষ্ট্রক্ষমতায় এসেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করছি।

 

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে বানিয়াজান ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে পরিণত করব। শিক্ষার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, বিদ্যুতায়ন ও বেকারত্ব দূরীকরণে আমি সর্বাত্মক চেষ্টা করব।

 

বিগত দিনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন এবং পাশে থেকেছেন, আশা করি আগামী ইউপি নির্বাচনেও আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সমর্থন করবেন।

 

এলাকা বাসী জানিয়েছেন বিগত বিএনপি সরকারের আমলে তিনি বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে ৯ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তখন হতদরিদ্র ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। কোন মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়নি।

 

বৃহস্পতিবার ইউনিয়ন এর পাহাড়পুর গ্রামে নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এসব কথা বলেন।

এ সময় এলাকাবাসীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।