সর্বশেষ
[ মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি ] [ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ]

কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা

কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা

 

কোটালীপাড়া, (গোপালগঞ্জ) প্রতিনিধি:-শেখ কামরুজ্জামান(রানা)

 

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

আজ বুধবার (১১ নভেম্বর) উপজেলার হিরণ ইউনিয়নের চিতশী ও আক্রাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন।

 

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩-এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: বাবুল শেখ (৩০) ও মো: রেয়াজুল শেখ (২২) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জরিমানাপ্রাপ্ত বাবুল শেখ (৩০) কোটালীপাড়া উপজেলার টুপরিয়া গ্রামের আজাহার শেখের ছেলে। অপরজন মো: রেয়াজুল শেখ (২২) খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের মিরাজুল শেখের ছেলে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন।

 

কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, শুধু জরিমানা করলেই হবে না, অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের ধারাবাহিক অভিযান জরুরি।

 

#শেখ কামরুজ্জামান (রানা)

১১/১১/২৬ইং