সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু

মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

‘কাবিং করবো, সুন্দর জীবন গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম কাব ক্যাম্পুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্কাউটসের আয়োজনে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

চার দিনব্যাপী এ ক্যাম্পুরীতে উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০টি দলের মোট ২৮০ জন কাব সদস্য অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনিছুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, কাব স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা হাতে-কলমে শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।

উপজেলা কাব লিডার শাহ আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পুরীর প্রোগ্রাম চিফের দায়িত্ব পালন করছেন তিনি। চার দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন শিক্ষামূলক ও স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়ে কাব সদস্যদের দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি হবে।