সর্বশেষ
[ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা ] [ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক ] [ গরিব অসহায় এক সংবাদকর্মীর মনের কথা: টাকার জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতে চাই* ] [ প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা ] [ নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ] [ আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী ] [ মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি ] [ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ]

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

 

ছাইম খান,গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি।

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বড় পরিসরে মামলা দায়ের করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী। তিনি জানান, থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহ্বানে দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে ঘিরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিনভর জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। এসব কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

 

ঘটনার দিন সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মঘটের সমর্থকেরা অবস্থান নেন। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

পরিস্থিতির একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালানোর পর তাতে আগুন দেওয়া হয়। একই সঙ্গে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।

 

এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। হঠাৎ এমন পরিস্থিতিতে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

 

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সব মিলিয়ে ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।