সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

বারহাট্টার স্কুল কমিটি নিয়ে বিতর্ক: সভাপতির যোগ্যতা ঘিরে অনিয়মের অভিযোগ

বারহাট্টার স্কুল কমিটি নিয়ে বিতর্ক: সভাপতির যোগ্যতা ঘিরে অনিয়মের অভিযোগ

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোণার বারহাট্টা উপজেলার উজানগাঁও মনাষ আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সভাপতির শিক্ষাগত যোগ্যতা যথাযথভাবে যাচাই না করেই অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে কমিটির তালিকা পাঠানো হয়েছে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সেলিম কোনো ধরনের উন্মুক্ত আলোচনা বা মতামত গ্রহণ ছাড়াই গোপনে পরিচালনা কমিটির তালিকা শিক্ষা বোর্ডে পাঠান। ওই তালিকায় সভাপতি হিসেবে আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করা হয়। অথচ প্রচলিত বিধি অনুযায়ী সভাপতি পদে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। অভিযোগকারীদের দাবি, আনোয়ার হোসেন ২০০৫ সালে আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করেছেন, যা সে সময় স্নাতক সমমান হিসেবে স্বীকৃত ছিল না।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারের বিরুদ্ধেও শিক্ষাগত যোগ্যতা যাচাই ছাড়া তালিকা শিক্ষা বোর্ডে পাঠানোর অভিযোগ তোলা হয়েছে।

বিদ্যালয়ের অভিভাবক মো. মিলন মিয়া ও জাহাঙ্গীর আলম বলেন, কমিটি গঠনের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। তাদের ভাষ্য, এলাকায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও অন্য গ্রাম থেকে সভাপতি মনোনীত করে বিধিমালা লঙ্ঘন করা হয়েছে।

বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. হারুল মিয়া বলেন, অতীতে কমিটি গঠনের সময় অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল। কিন্তু এবার গোপনীয়তা ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে কমিটি বাতিল এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হক সেলিম বলেন, সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক যাদের নাম পাঠাতে বলেছেন, তিনি সেই নামই পাঠিয়েছেন। ২০০৫ সালের ফাজিল সনদ স্নাতক সমমান নয় এ তথ্য তার জানা ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে নেত্রকোনা জেলা কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন জানান, ২০০৮ সাল এবং পরবর্তী সময়ে ফাজিল উত্তীর্ণদের সনদ স্নাতক সমমান হিসেবে বিবেচিত হয়। এর আগের ফাজিল সনদ স্নাতক সমমানের নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, অভিযোগের বিষয়টি যাচাই করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, নবগঠিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন দাবি করেন, তার শিক্ষাগত যোগ্যতা যাচাই-বাছাই করেই তাকে সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি আরও বলেন, তিনি সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে এ দায়িত্ব পেয়েছেন।

তবে এ বিষয়ে নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহমেদ বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়ায় প্রধান শিক্ষক, ইউএনও ও জেলা প্রশাসকের ভূমিকা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনো ত্রুটি প্রমাণিত হলে বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।