সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

 

সাইফুল ইসলাম

গোপালগঞ্জ বিশেষ প্রতিনিধি

01716822723

25-08-26

 

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) গোপালগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জীবিতেষ বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চিকিৎসক ডা: আহমদ কবির এবং গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার সহ এক্সিকিউটিভ ক্লাবের সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে শীতল রাখে না, এটি মানুষের জন্য অক্সিজেন, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখন।

তারা বলেন, আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তির তাৎপর্য তুলে ধরে আয়োজকেরা জানান, সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাহারা।

*সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী*- স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়েছে।