সর্বশেষ
[ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ]

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

 

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকার একটি মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মাদরাসা থেকে বের হওয়ার পর তাদের আর ফিরে আসতে দেখা যায়নি। এরপর থেকে পরিবারের সদস্য ও মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

 

নিখোঁজ দুজন হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজ হওয়ার সময় দুজনের পরনেই পাঞ্জাবি ও পায়জামা ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ওই দুই শিক্ষার্থী মাদরাসা থেকে বের হয়ে যায়। পরে তারা আর প্রতিষ্ঠানে ফিরে না আসায় বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

 

স্বজনরা জানান, খবর পাওয়ার পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন জায়গায় তাদের সন্ধান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে এখনো পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।