সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

মতলব দক্ষিণে দু’সন্তানের জননী আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

মতলব দক্ষিণে দু’সন্তানের জননী আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব দক্ষিনে দুই সন্তানের জননী সুমি আক্তার (২৬) আত্মহত্যা নয় পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর নিহতের শ্বশুর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

 

নিহত সুমি আক্তার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর মোহাম্মদ মতিন গাজীর স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের তাবাসসুম ও আলিফা নামের দুটি কন্যা সন্তান রয়েছে।

 

নিহতের মা রোকেয়া বেগম জানান, ৬ বছর পূর্বে মতিনের সাথে সুমির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য সুমিকে বিভিন্ন সময় মারধর করতো মতিন। কয়েকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক এবং মামলাও হয়। বিয়ের কথা গোপন করে একটি বিয়েও করে মতিন। এসব নিয়েও প্রায় ঝগড়া বিবাদ হতো। সুমিকে বিয়ের পরেও সে আবার বিয়ে করে। ঘটনার পর পরই স্বামী মতিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

 

নিহতের মামা হান্নান জানান, বিয়ের পর থেকেই আমার ভাগ্নিকে শশুর, শাশুড়ি ও জামাই সকলেই নির্যাতন করে। বিয়ের পরে এদের বিরুদ্ধে মামলা করা হলে পরবর্তীতে পারিবারিকভাবে তা মীমাংসা করা হয়। মামলা মীমাংসার পরেও তারা আবার পুনরায় ভাগ্নির ওপর নির্যাতন করে। ভাগ্নীর শ্বশুরবাড়ি থেকে জানানো হয় সে বিষ পানে নাকি আত্মহত্যা করেছে। ভাগ্নির লাশ দেখে মনে হয় না সে আত্মহত্যা করেছে, তাকে হত্যা করা হয়েছে। আমরা আইনের কাছে এর বিচার চাই।

 

চাঁদপুর মতলব দক্ষিণ থানা পুলিশ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।