সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লংমার্চে মতলব উত্তর জামায়াতের নেতাকর্মীদের যোগদান

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লংমার্চে মতলব উত্তর জামায়াতের নেতাকর্মীদের যোগদান

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকার শাপলা চত্বরের সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ কর্মসূচিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামী ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন। তারা মতলব উত্তর থেকে ট্রলারযোগে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকায় গিয়ে লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানান।

ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজালের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাসুদ, অর্থ সম্পাদক বাবুল মিয়া, প্রধান প্রচার সম্পাদক ইব্রাহিম মোল্লাসহ পৌর নেতৃবৃন্দ।

দাউদকান্দি ব্রিজের টোল প্লাজার এপারে মতলব উত্তর ও দাউদকান্দি এলাকার হাজারো জামায়াতে ইসলামী নেতাকর্মী বিভিন্ন স্লোগানের মাধ্যমে লংমার্চের গাড়িবহরকে শুভেচ্ছা জানান। কিছুক্ষণ পর সেখানে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে প্রায় দেড় হাজার যানবাহনের গাড়িবহর অতিক্রম করতে দেখা যায়।

এ সময় গাড়িবহরে জামায়াতে ইসলামী আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে হাস্যোজ্জ্বল অবস্থায় শুভেচ্ছা জানাতে দেখা যায়। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এমপি নুরুল ইসলাম বুলবুল ও এমপি শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের প্রধান মাওলানা মামুনুল হক, এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও নাছীর উদ্দীন পাটোয়ারী, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দকে গাড়িবহরে দেখা যায়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং চট্টগ্রামের মীরসরাইয়ে চারটি পৃথক পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

জোটের নেতৃবৃন্দ জানান, লংমার্চের রুটের সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নয়টি শাখা এবং কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শেষে সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাপনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লংমার্চের ৬ দফা দাবি

১. গণভোটের রায় বাস্তবায়ন: গণভোটের ম্যান্ডেট ও রায় বাস্তবায়ন করা।

২. জুলাই গণহত্যার বিচার: ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার সুষ্ঠু বিচার করা।

৩. জ্বালানি ও সার সংকট নিরসন: বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের তীব্র সংকট দ্রুত নিরসন করা।

৪. চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি, সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধ করা।

৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন করা।

৬. দলীয়করণ বন্ধ: রাষ্ট্রীয় কাঠামো ও প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ এবং স্বৈরাচারী মনোভাবের অবসান ঘটানো।

আরও খবর

মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি

হাইমচরের উত্তর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকের বিস্তার, নজরদারি জোরদারের দাবি

মতলব উত্তরের মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আমিনুল হাসান ফেরদাউস

আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*   স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা

১০ বছরের রেমিটেন্স লুট, হামলা-মামলায় জর্জরিত প্রবাসী পরিবার* বংশালে বিচার না পেয়ে প্রশাসনের দ্বারস্থ সৌদি প্রবাসী সালাম খান*

১০ বছরের রেমিটেন্স লুট, হামলা-মামলায় জর্জরিত প্রবাসী পরিবার* বংশালে বিচার না পেয়ে প্রশাসনের দ্বারস্থ সৌদি প্রবাসী সালাম খান*

নেছারাবাদে মাদকের গডফাদার বেপরোয়া!*   কিশোরদের দিয়ে মাদক ব্যবসা, গ্রেফতার করেও লাভ হচ্ছে না – দৈহারী ইউনিয়নবাসী অতিষ্ঠ*

আরও খবর: চট্টগ্রাম