সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭৭ নং বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারো চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিদ্যালয়টিতে গত কয়েক বছরে মোট ১২ বার চুরির ঘটনা ঘটেছেন বলে জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে যে কোন একসময় বিদ্যালয়ে চুরির এ ঘটনা ঘটে।

 

সোমবার সকালে বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুতফর রহমান গাজী দেখতে পায়, বিদ্যালয়ের সব কক্ষের তালা ভাঙা এবং দরজা খোলা। পরে কক্ষগুলোতে ঢুকে দেখেন, কোন কক্ষেই বৈদ্যুতিক ফ্যান নাই। দুর্বৃত্তরা বিদ্যালয়ের আলমারিও ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়েছে বলে জানান তিনি।

 

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুনসহ পুলিশ সদস্যরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

বিদ্যালয়টিতে বারবার চুরির ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার চুরির ঘটনা ঘটলেও স্থায়ীভাবে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা বারবার বিদ্যালয়টিকে টার্গেট করছে।

 

স্থানীয়রা বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে পুলিশ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হইবে।