সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

রাজনগরে মাদকবিরোধী তৎপরতার জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

রাজনগরে মাদকবিরোধী তৎপরতার জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

 

রিমনকে কুপিয়ে জখম ও ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার দাবি; ছয়জনের নাম উল্লেখ করে মামলা

 

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার

 

মৌলভীবাজারের রাজনগরে মাদকবিরোধী কার্যক্রম ও প্রতিবাদ সভায় সক্রিয় ভূমিকা রাখাকে কেন্দ্র করে আব্দুস সালাম রিমন নামে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে রাজনগর থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, মারধর, গুরুতর জখম, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে।

আব্দুস সালাম রিমন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। এর আগে তিনি মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১টার দিকে মুন্সিবাজার ইউনিয়নের উত্তর খলাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। রিমন একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

 

এ সময় দেশীয় অস্ত্র ও লোহার পাইপসহ হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে রিমনের সঙ্গে থাকা ব্যক্তির মাথায় লোহার পাইপ দিয়ে আঘাতের চেষ্টা এবং রিমনকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তার পায়ে গুরুতর জখম হয়। শরীরের বিভিন্ন স্থানেও তিনি আঘাতপ্রাপ্ত হন বলে এজাহারে বলা হয়েছে।

 

বাদীর অভিযোগ, হামলাকারীরা এ সময় তার কাছে থাকা ৬৫ হাজার ৫২৫ টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

আহত রিমনকে পরে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর রাজনগর থানায় মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারার উল্লেখ রয়েছে।

 

মামলার নামীয় আসামিরা হলেন—হাছিম মিয়া, অজুদ মিয়া, মোস্তাকিম মিয়া, নাইম মিয়া, শাকিল মিয়া ও ফাহিম মিয়া। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে।

 

এদিকে, মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও হামলার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।